Sylhet Today 24 PRINT

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৭

বিপিএলের নৈপুণ্য দিয়ে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন আবু জায়েদ রাহিসহ আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুরা। স্কোয়াডের  নতুন মুখ হাই পারফরম্যান্স দলের সাদমান ইসলাম অনিক ও মেহেদি হাসান। এ স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু। তবে প্রাথমিক দলে জায়গা হয়নি শাহরিয়ার নাফীসের।

শনিবার (২৩ ডিসেম্বর) আসন্ন এ দুই সিরিজের জন্য ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডাক পাওয়া এই ৩২ জন ক্রিকেটারকে নিয়ে ২৭ ডিসেম্বর থেকে ট্রেনার ভিল্লাভারায়নের তত্ত্বাবধায়নে শুরু হবে ফিটনেস ক্যাম্প।

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক , সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশিস রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.