Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক  |  ০৩ জানুয়ারী, ২০১৮

পাকিস্তানকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১২৬। বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ১২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আর ১২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।

তাদের পর পরই আছে ইংল্যান্ড (১১৯), ওয়েস্ট ইন্ডিজ (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১২), অস্ট্রেলিয়া (১১১), শ্রীলঙ্কা (৮৮) ও আফগানিস্তান (৮৬)।

আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলের সম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে কোনো সাফল্য না পাওয়ায় যেমন রেটিং পয়েন্ট বাড়েনি, তেমনি উন্নতিও হয়নি তাদের। তবে ওয়ানডে র‍্যাংকিংয়ে বেশ ভালো জায়গায় বাংলাদেশের অবস্থান। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে সপ্তম স্থানে মাশরাফির দলের অবস্থান। তাদের রেটিং পয়েন্ট ৯২। আর টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। ৭২ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের ওপরে রয়েছে তারা।

সামনে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এই দুটি সিরিজে সাফল্য পেলে র‍্যাংকিংয়ে আরো ভালো অবস্থানে যাওয়া সম্ভব হতেও পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.