Sylhet Today 24 PRINT

ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা পিটারসেনের

স্পোর্টস ডেস্ক  |  ০৬ জানুয়ারী, ২০১৮

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। চলতি বছর শেষে ক্যারিয়ারের ইতি টানবেন বলে শনিবার ঘোষণা দেন তিনি।

অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন পিটারসেন। রাতে ডার্বিতে মেলবোর্ন রেনেগেডসের কাছে স্টারস হেরে যাওয়ার পরপরই বিদায়ের আগাম ঘোষণা দেন পিটারসেন।

২০১৩-১৪ অ্যাশেজে বাজে পারফরম্যান্সের জের ধরে জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর ফিরতি পারেননি কেপি। গত বছরের আগস্টেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পিটারসেন।

ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেন কে পি। ইংল্যান্ডের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারীদের মধ্যে কেপির গড়ই সবচেয়ে বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.