Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতও ভয় পায় : মোদী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলকে এখন ভারতও ভয় পায় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন সফরে বাংলাদেশকে ভারত হালকাভাবে নিচ্ছে না বলেও জানান তিনি।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত জনবক্তৃতায় বাংলাদেশের ক্রিকেটের প্রশংসাও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় সাকিব আল হাসান ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সামলা খাতুনের নাম উল্লেখ করে তাদের প্রশংসা করেন মোদী।

কয়েকদিন আগেই বাংলাদেশ পাকিস্তানকে 'বাংলাওয়াশ' করেছেন ওয়ানডেতে এবং টেস্টেও অসাধারণ খেলেছে বাংলাদেশ। সে প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, ‘কিছুদিন আগে একটা সিরিজ শেষ হয়েছে। বাংলাদেশের তরুণেরা দুর্দান্ত করেছে। আপনাদের একজন ক্রিকেটার আছে, সাকিব আল হাসান।’ এছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নতির দিক তুলে ধরে প্রশংসা করেন মোদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.