Sylhet Today 24 PRINT

ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

দুই দুইবার তারিখ পেছানোর পর অবশেষে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শুক্রবার বিকেল পাঁচটার পর গ্রায়েম ক্রেমারের নেতৃত্বে বাংলাদেশে পা রাখে দলটি।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের জন্যই ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে। সিরিজের আরেক দল শ্রীলঙ্কার আগামী ১৩ জানুয়ারি সকালে আসার কথা রয়েছে।

জিম্বাবুয়ে দলের বাংলাদেশে আসার কথা ছিল গত ১০ জানুয়ারি। প্রথমে জানা যায়, নির্ধারিত সময়ে নয়, ১১ জানুয়ারি আসবে গ্রায়েম ক্রেমারের দল। পরে জানা যায়, ১১ জানুয়ারিও নয়, আসবে তার পরের দিন। দুই দফা পেছানোর পর অবশেষে বাংলাদেশে পা রাখতে পারলো দলটি।

জানা গেছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তাদের বাংলাদেশে আসার বিমানের টিকিট পাওয়া না যাওয়াতেই বারবার সিডিউল পেছাতে হয়েছে। এজন্য সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও খেলতে পারবে না গ্রায়েম ক্রেমারের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.