Sylhet Today 24 PRINT

এবার শুরু হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

ক্রিকেট বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের স্রোতে নিজেদের ভাসিয়ে দিচ্ছে আফগানিস্তানও। নিজেদের টি-টোয়েন্টি লিগ নিয়ে আসছে টেস্ট পরিবারের নতুন সদস্য দেশটি। আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

প্রথমবারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেন, ‘পাঁচ দলকে নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হবে। লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়াল অনুমোদন পেলেই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এজন্য তাদের ধন্যবাদ দিতে চাই।’

স্তানিকজাই আরো বলেন, ‘মার্চে দল কিনতে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এই লিগে খেলতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০জন খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.