Sylhet Today 24 PRINT

ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

বাংলাদেশের বিপক্ষে এক টেস্ট ও তিন  ওয়ানডে  খেলতে সোমবার (০৮ জুন) সকাল ৯টায় বিরাট কোহলির নেতৃত্বে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে টিম ইন্ডিয়াকে বহনকারী জেট এয়ারওয়েজের বিমানটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে ভারতীয় দল সরাসরি চলে গেছে হোটেল সোনারগাঁওয়ে। দুপুর আড়াইটা থেকে মিরপুরের একাডেমী মাঠে কোহলি-রোহিত শর্মাদের অনুশীলন করার কথা রয়েছে। অন্যদিকে, একই সময়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের।

আগামি ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল ও ইশান্ত শর্মা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.