Sylhet Today 24 PRINT

সাকিব আল হাসানকে দলে পেতে মরিয়া দিল্লি!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

আগামী আইপিলের নিলামের জন্য সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। দুইজন বিদেশী খেলোয়াড় রাখার বাধ্যবাধকতায় সাকিব সহ আরো অনেক খেলোয়াড়কেই এবার উঠতে হবে নিলামের টেবিলে। কেকেআরের সঙ্গে সাত বছরের সম্পর্ক চুকিয়ে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামের আসরে নতুন ঠিকানা খুঁজবেন সাকিব। আর এ অলরাউন্ডারকে দলে পেতে মরিয়া দিল্লি ডেয়ার ডেভিলস।

এদিকে আইপিএলের আগামী আসরে প্রতিটি দলেই আসছে ব্যাপক পরিবর্তন। এর আগেই প্রতিদল কম্বিনেশন অনুযায়ী নিজেদের মতো করে খেলোয়াড় নির্ধারণ করে রাখছে।

সেই হিসেবে দিল্লির নজরে আছে ডি কক, গৌতম গম্ভীর, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন ও প্যাট কামিন্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.