Sylhet Today 24 PRINT

আইপিএলে মুস্তাফিজকে পেতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে পেতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স। এমনটাই শুনা যাচ্ছে। আগামী আসরে প্রতিটি দলকেই প্রায় নতুন করে দল সাজাতে হচ্ছে। পাঁচজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও অধিকাংশ দলই তিনজন করে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। টাইগার তারকা মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশের আরেক খেলোয়াড় সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে শাহরুখের কোলকতা নাইট রাইডার্স। তাই এবার আসরে সাকিবকেও নিলামে তুলা হবে। কিন্তু শোনা যাচ্ছে এবার নাকি সাকিবকে পেতে মরিয়া হয়ে আছে দিল্লি ডেয়ারডেভিলস দলটি।

চলতি মাসের ২৭ আর ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম হবে ব্যাঙ্গালুরুতে। এর আগেই প্রতিদল কম্বিনেশন অনুযায়ী নিজেদের মতো করে খেলোয়াড় নির্ধারণ করে রাখছে। সেই হিসেবে মুম্বাইয়ের নজরে আছে টাইগারদের বিস্ময় এই বোলার।

গত আসর গুলোতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন কাটার মুস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম আসরে দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড়। কিন্তু গত আসরে বল হাতে বিবর্ণ ছিল এ বাঁহাতি পেসারের পারফরম্যান্স। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র এক ম্যাচে মাঠে নামেন এই তারকা।

এবারের নিলামের মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি থেকে। এবারের নিলামে তিনি রয়েছেন ৩ নম্বর ক্যাটাগরিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.