Sylhet Today 24 PRINT

এস্পানিওলের কাছে হেরেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৮

বার্সেলোনার জয়কে থামিয়ে দিয়েছে এস্পানিওল । টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি।

বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অপেক্ষাকৃত দুর্বল এই দলের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা।

দারুণ ছন্দে থাকা মেসিকে এই খেলায় খুঁজেই পাওয়া যায়নি। বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন না লুইস সুয়ারেস। কার্লোস আলেনাকে বসিয়ে লুইস সুয়ারেসকে কোচ মাঠে নামান খেলার ৬০ মিনিটে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

খেলার ৮৮ মিনিটে নাভারোর পাস পেয়ে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো।

গত বছর আগস্টে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে সর্বশেষ হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.