Sylhet Today 24 PRINT

রোনালদো ভালো গোলদাতা মাত্র, আর মেসি সেরা : পেলে

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৮

লিওনেল মেসির সমান পঞ্চমবার ব্যালন ডি’অর ট্রফি অর্জনের পর নিজেকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় দাবি করেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর এরপর ঘোষণার পর ফুটবল জগতে উঠে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলেন মেসি সেরা, আবার কেউ পক্ষ নেন রোনালদোর।

এবার এই বিতর্কে যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। আর তিনি পক্ষ নিয়েছেন আর্জেন্টাইন বার্সা তারকা লিওনেল মেসির।

স্পোর্টস টিভির সাংবাদিকরা পেলের কাছে মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা জানতে চাইলে তিনি বলেন, আমি মেসির সঙ্গেই থাকবো। তিনি যুক্তি দেখান, গোল করাটা গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বল তৈরি করে দেয়ার মতো কাউকে পাওয়া না যায়, তবে শুধু বল গোল করার জন্য যথেষ্ট নয়। সুতরাং আমার দলের জন্য আমি মেসিকেই গুরুত্ব দিবো।

পেলে বলেন, রোনালদো একজন ভাল গোলদাতা। তবে একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মেসিই সেরা, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। মেসি বিগত দশ বছর ধরে সবচেয়ে নির্ভরশীল ও স্থিতিশীল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আর রোনালদো একজন ভাল গোলদাতা মাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.