Sylhet Today 24 PRINT

মাশরাফি, সাকিব, তামিমরা কে কোন দল পেলেন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৮

প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দল নির্ধারিত হয় ১২ জন আইকন ক্রিকেটারের। সেই হিসেবে নিলামের শুরুতেই মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে উঠে আসা দল শাইনপুকুর। আর সাকিব আল হাসানকে দলে টেনেছে মোহামেডান।

প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে নিলামের শুরুতেই লটারিতে নাম ওঠে শাইনপুকুরের। তারা দলে নেয় মাশরাফিকে। দ্বিতীয় লটারিতে মোহামেডানের নাম উঠলে তারা দলে টানে সাকিবকে। একইভাবে তামিমকে কলাবাগান কেসি, মাহমুদউল্লাহ রিয়াদকে প্রাইম ব্যাংক, মুশফিককে লিজেন্ড অব রূপগঞ্জ দলে নিয়েছে। আর লটারি ভাগ্যে নাসিরকে পেয়েছে আবাহনী লিমিটেড।

ঢাকার অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়েছে প্লেয়ার্স বাই চয়েজের এর কার্যক্রম। সাতটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ৩৫ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.