Sylhet Today 24 PRINT

মার্চে নিদাহাস ট্রফির জন্য লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৮

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস ট্রফি’ আয়োজন করছে শ্রীলঙ্কা। সিরিজে বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। শনিবার (২০ জানুয়ারি) ওই ত্রিদেশীয় সিরিজের সময়সূচী প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ মাঠে গড়াবে নিদাহাস ট্রফি। পরের ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

এর আগে লঙ্কানদের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৯৯৮ সালে আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। ওয়ানডে ফরম্যাটের ঐ আসরে শিরোপা জিতেছিল ভারত। তবে এবার একদিনের প্রতিযোগিতা থেকে সরে এসে আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি-

তারিখ                    দল
৬ মার্চ ২০১৮      শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ ২০১৮      বাংলাদেশ বনাম ভারত
১০ মার্চ ২০১৮    বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ মার্চ ২০১৮    শ্রীলঙ্কা বনাম ভারত
১৪ মার্চ ২০১৮    বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ ২০১৮    বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ মার্চ ২০১৮    ফাইনাল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.