Sylhet Today 24 PRINT

শাবিতে ‘মাহা-স্পোর্টস সাস্ট’ চ্যাম্পিয়নস লিগ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) খেলাধুলা বিষয়ক একমাত্র সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর আয়োজনে ৬ষ্ঠ বারের মতো উদ্বোধন করা হলো ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ ২০১৮’।

মঙ্গলবার শাবি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন বাফুফের কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মাহার সত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন, শাবি সিইপি বিভাগের সহকারি অধ্যাপক সাইফুল আলম আমিন, পিএসএস বিভাগের সহকারি অধ্যাপক শাকিল ভূইয়া, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অশীষ কুমার বনিক, এফইটি বিভাগের সহকারি অধ্যাপক মো. আফজাল হোসেন, প্রভাষক এএসএম সায়েম, প্রভাষক শাফায়েত আহমত শুভ প্রমুখ।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যাম্পিয়ন লিগের আহবায়ক নিয়াজ আহমদ, স্পোর্টস সাস্ট এর সভাপতি এসএম তৌকি, সাধারণ সম্পাদক নাফিউজ্জামান পার্থ, সিনিয়র সদস্য রাফি, হিমেল, সাইফুল, মাহমুদ প্রমুখ। টুর্নামেন্টে এবারও ১৬টি দল অংশ নিয়েছে। মঙ্গলবার উদ্বোধনী ফুটবল ম্যাচে এফসি হুদাই ১-০ গোলে দি ভেগাবন্ড দলকে হারিয়ে জয়লাভ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.