Sylhet Today 24 PRINT

টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুন, ২০১৫

বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার শুধু টেস্ট ম্যাচের টিকিট ইউ-ক্যাশের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে টেস্টের টিকিট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত শাখায় নগদে বিক্রি হবে।
 
নারায়ণগঞ্জের টানবাজার শাখা থেকে নগদে টিকিট কেনা যাবে। আর ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে ম্যাচের দু'দিন আগে থেকে। তিন ম্যাচের এই সিরিজের টিকিট ইউ-ক্যাশের মাধ্যমে পাওয়া যাবে ম্যাচের দু'দিন আগে ঢাকার প্রগতি সরণি, মিরপুর রোড, শান্তিনগর ও উত্তরা শাখা থেকে। আর ম্যাচের একদিন আগে কাউন্টার থেকে নগদে টিকিট বিক্রি করবে শুধু মিরপুর শাখা।
 
ওয়ানডে ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে- গ্যালারি ১৫০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড এক হাজার এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও হসপিটালিটি লাউঞ্জ তিন হাজার টাকা করে। ১৮, ২১ ও ২৩ জুন সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হওয়া ম্যাচের টিকিটের মহৃল্য এমন- গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, আন্তর্জাতিক গ্যালারি ৩০০, ক্লাব হাউস ২০০, পশ্চিম গ্যালারি ৮০ আর পূর্ব গ্যালারির প্রতিদিনের মূল্য ৫০ টাকা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.