Sylhet Today 24 PRINT

ইয়ুথ সেন্টার ক্লাবকে ২১৫ রানে হারিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এর আজকের (২৫ জানুয়ারি) খেলায় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ২১৫ রানে ইয়ুথ সেন্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শেহনাজ ১৪৫ রান, তাজিন ৫৭ রান ও অয়ন ৩৮ রান সংগ্রহ করেন। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে হাদী ৩ উইকেট এবং সুজন ১ উইকেট লাভ করেন।

জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব ৩৬.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাহী ৪৩ রান এবং বকুল ১২ রান সংগ্রহ করেন। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের পক্ষে নাহিদ ও তাজিন ৩টি করে উইকেট এবং ইসহাক ২টি উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের খেলোয়াড় শেহনাজ (১৩৬ বলে ১৪৫ রান)। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু।

২৬ জানুয়ারি সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অনির্বাণ ক্রীড়া চক্রের খেলা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.