Sylhet Today 24 PRINT

হায়দরাবাদের মুস্তাফিজ এবার মুম্বাইয়ে

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০১৮

আইপিএলের ১১তম আসরের জন্য দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনেই সাকিবের পর দল পেলেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে থাকা মুস্তাফিজকে এবার ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে সকালে আইপিএলের ১১তম আসরের নিলামের প্রথম দিনের দ্বিতীয় সেশনে সাকিব আল হাসানকে দলে ২কোটি রুপি দিয়ে টেনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে নিজের প্রথম মৌসুমেই বল হাতে চমক দেখিয়েছিলেন মুস্তাফিজ। নিজের  যাদুকরি ঘূর্নি কাটারে সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ একজন বোলার হয়ে উঠেন তিনি। রেড অরেঞ্জদের আইপিএল শিরোপা জিতাতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ কাটার মাস্টার।

আজ দিনের শুরুতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে মুস্তাফিজের প্রাক্তন দল সানরাইজার্স হয়দারাবাদ। সাকিবকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দলটি। তবে সাকিবের চেয়ে ২০ লাখ বেশি রুপিতে মুস্তাফিজকে দলে টানল মুম্বাই ইন্ডিয়ান্স।

মুস্তাফিজের জন্য প্রথম ডাকে দিল্লি বাদে কেউ সাড়া দেয়নি। দ্বিতীয় ডাকে দিল্লির সঙ্গে যোগ হয় মুম্বাই ইন্ডিয়ান্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.