Sylhet Today 24 PRINT

ওয়ান্ডারার্স ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইয়ুথ সেন্টার ক্লাব ৩ উইকেটে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে ওয়ান্ডারার্স ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ওয়ান্ডারার্স ক্লাব ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ ৪৩, রাইহান ২১ ও সানী ২০ রান সংগ্রহ করেন এবং ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে সাব্বির ৫ এবং খালেদ ২ উইকেট লাভ করেন।

জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বকুল ৪১, সামাদ ৩৮ ও নাহি ২৯ রান সংগ্রহ করে এবং ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে সাজন, নাচন ও রাইয়ান ২টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়ুথ সেন্টার ক্লাবের খেলোয়াড় সাব্বির। ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।

সিলেট জেলা স্টেডিয়াম খেলা সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে জিমখানা ক্লাব বনাম এ্যাপোল-১১ ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.