Sylhet Today 24 PRINT

গ্যালারিতে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

টেস্ট অধিনায়ক হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। পারেন নি। আঙুলের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাতে কী! মাঠে না থাকলেও আছেন মাঠের বাইরে, গ্যালারিতে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালের ফ্লাইটেই চট্টগ্রাম পৌঁছেছেন সাকিব আল হাসান। উদ্দেশ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্টটা মাঠে বসে দেখা। দেখেনও।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। মাঠ থেকেই চলে যেতে হয়েছিল হাসপাতালে। এক্স-রেতে দেখা যায়, হাড় না ভাঙলে মচকে গেছে আঙুলের গোড়ার দিক। বেশ খানিকটা অংশ কেটেও যায় হাতের। সেলাই পড়ে দুই স্তরের।

চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময় লাগলে সাকিব খেলতে পারবেন না ঢাকার দ্বিতীয় টেস্টও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.