Sylhet Today 24 PRINT

৫৩ রানে অনির্বাণ ক্রীড়া চক্রের জয়, ম্যাচসেরা ফরহাদ

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ অনির্বাণ ক্রীড়া চক্র ৫৩ রানে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন অনির্বাণ ক্রীড়া চক্রের ফরহাদ আহমদ।

বুধবার (৩১ জানুয়ারি) অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফরহাদ ৪৩, রুমান ৩৫ ও মোহন ৩৩ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে রনি ৩ উইকেট ও অলিদ ২ উইকেট লাভ করেন।

জবাবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরমান ৩৮ ও আবিদ ২৮ রান সংগ্রহ করেন।

অনির্বাণ ক্রীড়া চক্র এর পক্ষে সুইট ও সাদিক ২ টি করে উইকেট লাভ করেন।

ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও অনির্বাণ ক্রীড়া চক্রের সহ সভাপতি মালেক আহমদ।

সিলেট জেলা স্টেডিয়াম ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় মুখোমুখি হবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বনাম ইলেভেন ব্রাদার্স ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.