Sylhet Today 24 PRINT

ইলেভেন ব্রাদার্স ক্লাবকে ৮৬ রানে হারিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ৮৬ রানে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিজভী ৪৬ ও অয়ন ৩২ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাবের পক্ষে উজ্জল ৪, সুহেল ৩ ও তানভির ২ উইকেট লাভ করেন।

জবাবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ৪৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভি সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করেন এবং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এর পক্ষে রুমেল ৫ ও তাজিন ৩ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের খেলোয়াড় রুমেল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আবাহনী ক্রীড়া চক্র, সিলেট এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন আহমদ।

সিলেট জেলা স্টেডিয়ামে ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.