Sylhet Today 24 PRINT

ফাইনালে এক পা বার্সার

স্পোর্টস ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেস।

টানা চতুর্থবার কোপা ডেল রে শিরোপা জয়ের পথে সেমির প্রথম লড়াইয়ে বার্সাকে জয়সূচক গোলটি এনে দেন লুই সুয়ারেস। ৬৭ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে হেডে মৌসুমের ১৯তম গোল তুলে নেন উরুগুয়ে স্ট্রাইকার।

বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার মাঠে সেমিফাইনালের ফিরতি লেগ। ভ্যালেন্সিয়াকে ফাইনালে ওঠতে হলে বার্সাকে দুই গোলে হারাতে হবে।

এবার কোপা ডেল রে জিতলে ঘরোয়া ‘ডাবল’ জয়ের সুযোগ থাকবে বার্সার। লিগ টেবিলে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদের (৪৬) সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে শীর্ষ আর্নেস্তো ভালভার্দের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.