Sylhet Today 24 PRINT

জন্মদিনে ইমরুলকে আইসিসির শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক  |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের ৩১তম জন্মদিন শুক্রবার (২ ফেব্রুয়ারি)। জন্মদিনে ইমরুল কায়েসকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আইসিসির অফিশিয়াল ফেসবুক পেইজে ইমরুল কায়েসের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাঁচটি সেঞ্চুরি সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০১ রান করা বাংলাদেশি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে জন্মদিনের শুভেচ্ছা।’

ওপেনার ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই খেলছেন। বর্তমানে চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম টেস্ট ম্যাচ খেলছেন ইমরুল কায়েস। ওয়ানডেতে ৭০ ম্যাচ খেলে ১৯৯৮ রান সংগ্রহ করেছেন তিনি। আর টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে করেছেন ১১৯ রান।

২০০৮ সালে ইমরুলের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। আর টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১০ সালে।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। তার মধ্যে ওয়ানডেতে তিনটি ও টেস্টে দুটি সেঞ্চুরি আছে তার। এছাড়া ওয়ানডেতে ১৪টি ও টেস্টে ৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.