Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের জার্সি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

বেঙ্গল ট্রুপার্স এর পক্ষ থেকে সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে জার্সি প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে এ জার্সি তুলে দেন।

জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন, বেঙ্গর ট্রুপার্স এর পক্ষে আহমেদ রাজিব, স্পোর্টস সেক্রেটারি আরিফ মাহমুদ, শাহরিয়ার হোসেন, মারুফ আহমেদ, আতিক মাহমুদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শহিদ আহমদ চৌধুরী জুয়েল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.