Sylhet Today 24 PRINT

ইয়ুথ সেন্টার ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে জিমখানা ক্লাব

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ জিমখানা ক্লাব ৭ উইকেটে ইয়ুথ সেন্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে জিমখানা ক্লাব টসে জিতে ইয়ুথ সেন্টার ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ইয়ুথ সেন্টার ক্লাব ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বকুল ৭ ও নাহি ৫ রান সংগ্রহ করেন। জিমখানা ক্লাবের পক্ষে সফর, কামরুল ও রাশেদ ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে জিমখানা ক্লাব ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সল সর্বোচ্চ ১৩ রান সংগ্রহ করেন এবং ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে হাদী ৩ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জিমখানা ক্লাবের খেলোয়াড় রাশেদ। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী।

সিলেট জেলা স্টেডিয়াম ৫ ফেব্রুয়ারি সিকাল ৯টায় মুখোমুখি হবে এ্যাপোল-১১ ক্লাব বনাম অনির্বাণ ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.