Sylhet Today 24 PRINT

পুত্র সন্তানের বাবা হলেন মুশফিক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। মুশফিক ও জান্নাতুল কিফায়াত মণ্ডি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

সুখবরটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেননি বাংলাদেশ ক্রিকেট আইকন। মুশফিকের ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বলেছেন, তার নাতি দেখতে মুশফিকের মতোই হয়েছে। পরিবারের সবাই খুব খুশি। এখনো নাম ঠিক করা হয়নি।

পরিবারের সবার সঙ্গে বসে মুশফিকের ছেলের নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.