Sylhet Today 24 PRINT

ইলেভেন ব্রাদার্স ক্লাবকে ৬৭ রানে হারিয়েছে ওয়ান্ডারার্স ক্লাব

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ওয়ান্ডারার্স ক্লাব ৬৭ রানে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় ওভার কার্টেল করে ৪৩ ওভারের খেলা অনুষ্ঠিত হয়ে।

ইলেভেন ব্রাদার্স ক্লাব টসে জিতে ওয়ান্ডারার্স ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ওয়ান্ডারার্স ক্লাব ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান ৫৩, রাকু ৪৫ ও নাসির ৩০ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাবের পক্ষে অভি ৩ ও তানভির ২ উইকেট লাভ করেন।

জবাবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ৩৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ ৬৯ ও নাহিদ ১৮ রান সংগ্রহ করেন। ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে নাসির ৫ ও ফাহাদ ২ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত ওয়ান্ডারার্স ক্লাবের খেলোয়াড় নাসির (৩০ রান ও ৫উইকেট)। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান।

সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.