Sylhet Today 24 PRINT

৪ উইকেটে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের জয়

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লিগ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ৪ উইকেটে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র টসে জিতে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ ৪২ রান সংগ্রহ করেন। বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র এর পক্ষে বাহার ৩ এবং সামসুল ও সুমন ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ৩৪.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজন সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে আবিদ ২ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের খেলোয়াড় বাহার। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.