Sylhet Today 24 PRINT

ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন ৯ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৭-২০১৮ (সিলেট জেলা) এর উদ্বোধন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রতিযোগিতায় সিলেটের ১২টি স্কুল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগের জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.