Sylhet Today 24 PRINT

বিনা টিকেটে ঢাকা টেস্ট দেখার সুযোগ পাচ্ছে স্কুল শিক্ষার্থীরা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলংকা মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট  বিনা টিকেটে দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

এজন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে ও স্কুলের পরিচয়পত্র সাথে আনতে হবে।

টেস্ট খেলার পাঁচদিনই তারা বিনা টিকেটে খেলা দেখতে পারবেন।

এর আগে ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচও বিনা টিকেটে দেখার সুযোগ পাই স্কুল শিক্ষার্থীরা।

বাংলাদেশ-শ্রীলংকা মধ্যকার শেষ টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.