Sylhet Today 24 PRINT

মেসির ছেলের নাম হবে ‘সিরো’

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো তাদের অনাগত তৃতীয় ছেলে সন্তানের নাম ঠিক করে ফেলেছেন।

ছেলেকে সিরো নামে ডাকা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড।

মাসের শেষ বা মার্চের শুরুর দিকে পৃথিবীতে আসবে মেসির তৃতীয় সন্তান।

মঙ্গলবার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ছেলের নাম রাখার ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।

গত বছর দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

বিয়ের আগেই তাদের ঘরে জন্ম নেয় দুই ছেলে থিয়াগো ও মাতেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.