Sylhet Today 24 PRINT

ওয়ান্ডারার্স ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়েছে অনির্বাণ ক্রীড়া চক্র

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ অনির্বাণ ক্রীড়া চক্র ২৪৪ রানে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে তরিকুল ৮৭, রাজিন সালেহ ৬৯ ও রুম্মান ৫৯ রান সংগ্রহ করেন। ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে তারেক ২, ফাহাদ, মুন্না ও ফরাস ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ওয়ান্ডারার্স ক্লাব ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না সর্বোচ্চ ১৮ রান সংগ্রহ করেন। অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে মাহবুব ৫ ও রাজিব ৩ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অনির্বাণ ক্রীড়া চক্রের তরিকুল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন।

সিলেট জেলা স্টেডিয়ামে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ও হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.