Sylhet Today 24 PRINT

ইলেভেন ব্রাদার্স ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ইলেভেন ব্রাদার্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সোহাগ ৬৭ ও ফেরদৌস ২৩ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ওহিদ ও রনি ৩টি করে উইকেট লাভ করেন।

জবাবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ১০৩ ও ফেরদৌস ২৩ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাবের পক্ষে নুহাশ ৩ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মেহেদী। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে জিমখানা ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.