Sylhet Today 24 PRINT

ফের পয়েন্ট হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা। এস্পানিওলের মাঠে ড্রয়ের পর এবার গেতাফের সঙ্গে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেছে এরনেস্তো ভালভেরদের দল।

রোববার কাম্প নউয়ে ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে ১-১ ড্র করেছিল বার্সেলোনা।

এবারের লিগে এই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো প্রথম ২২ ম্যাচে প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ৬০ গোল করা কাতালান ক্লাবটি।

এবারের লা লিগায় দ্বিতীয় দল হিসেবে বার্সার মাঠ থেকে ড্র নিয়ে ফিরল ৩০ পয়েন্ট নিয়ে দশম স্থান থাকা গেতাফে।

২৩ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫২।

১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.