Sylhet Today 24 PRINT

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬২ রানে হারিয়েছে জিমখানা ক্লাব

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ জিমখানা ক্লাব ৬২ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে জিমখানা ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

জিমখানা ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়েল ৫৯ ও হৃদয় ৪৩ রান সংগ্রহ করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে কামিল ২ উইকেট লাভ করেন।

জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৩.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে পলাশ ৩৮ ও অর্ক ৩৮ রান সংগ্রহ করেন। জিমখানা ক্লাবের পক্ষে সায়েদ ৪ এবং বক্কর ও কামরুল ২টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জিমখানা ক্লাবের খেলোয়াড় সায়েদ। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও জিমখানা ক্লাবের কোষাধ্যক্ষ মুফতি তাহের আহমদ।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.