Sylhet Today 24 PRINT

চেন্নাই-মুম্বাইয়ের ম্যাচ দিয়ে শুরু এবারের আইপিএল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরের সূচি ঘোষণা করা হয়েছে। একাদশতম আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস উদ্বোধনী ম্যাচে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর ফাইনাল ম্যাচও হবে একই ভেন্যুতে।

৭ এপ্রিল (শনিবার) শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৭ মে ২০১৮। মোট ৫১ দিনের লড়াই।

এবারের আইপিএলে এ দু’বছর নিষিদ্ধ থাকার পর ফিরেছে দুই দল রাজস্থান রয়েলস ও চেন্নাই। চেন্নাইয় তাদের হোম ম্যাচ খেলবে চিদাম্বরম স্টেডিয়ামে। রাজস্থান খেলবে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে।

এদিকে কিংস ইলিভেন পঞ্জাব তাদের তিনটি হোম ম্যাচ খেলবে ইনদোরে। আর চারটি ম্যাচ খেলবে মোহালিতে। এই টুর্নামেন্টের ১২টি ম্যাচ খেলা হবে বিকেল চারটেয়। ৪৮টি ম্যাচ হবে রাত ৮টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.