Sylhet Today 24 PRINT

আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মিলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেট

ক্রীড়া প্রতিবেদক  |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ ও  শ্রীলঙ্কার মধ্যেকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ আগামী রোববার সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যারা ম্যাচের টিকেট অনলাইনে সংগ্রহ করতে পারেননি তারা শনিবার দুপুর ১২টা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট ভেন্যুর গণমাধ্যমের দায়িত্বে থাকা ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শনিবার দুপুর ১২টা থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বুথে টিকেট পাওয়া যাবে।’ ছয় হাজার টিকেট বিক্রির জন্য রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘সব ক্যাটাগরির টিকেটই এখানে পাবেন দর্শকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.