Sylhet Today 24 PRINT

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি সিরিজে সমতা রক্ষার লড়াই। সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। আজ তিনি খেলছেন।

এদিকে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও অভিষেক হয়েছে নতুন খেলোয়ারদের। তবে আগের ম্যাচে অভিষেক হয়েছিল চার জনের। আর দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেন আরও দুই জন।

আজকের ম্যাচে অভিষেক হচ্ছে মেহেদি হাসান ও আবু জায়েদের। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ক্যাপ দিয়েছেন মাহমুদউল্লাহ। পেসার জায়েদকে দিয়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম সরকার, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু জাহেদ রনি, আরিফুল হক, মেহিদি হাসান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, আকিলা ধানাঞ্জয়, ইশুরু উদানা, তিশারা পেরেরা, আমিলা অপন্সো, দাসুন সানাকা, জীবন মেন্ডিস, শ্রীহানক মধুশঙ্খ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.