Sylhet Today 24 PRINT

আরও দুই জনের টি-টোয়েন্টি অভিষেক

ক্রীড়া প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

ঢাকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের চার ক্রিকেটারের অভিষেক হয়েছিল, এবার সিলেটে অভিষেক হলো আরও দুই ক্রিকেটারের। এনিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছয়জনের অভিষেক হলো।

রোববারের (১৮ ফেব্রুয়ারি) ম্যাচে অভিষিক্ত ক্রিকেটাররা হলেন মেহেদি হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি। জাকির হাসান, আফিফ হোসেন, আরিফুল হক এবং নাজমুল অপুর অভিষেক হয়েছিল প্রথম ম্যাচে।

অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ক্যাপ দিয়েছেন মাহমুদউল্লাহ; পেসার জায়েদকে দিয়েছেন রুবেল হোসেন।

প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে হেরে সিরিজে পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.