Sylhet Today 24 PRINT

ইয়ুথ সেন্টার ক্লাবকে ১৩৪ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩৪ রানে ইয়ুথ সেন্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুহাদুল ৫৬, মেহেদী ৪৯ ও কানন ৩৮ রান সংগ্রহ করেন। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে বকুল ৩ ও জাফর ২ উইকেট লাভ করে।

জবাবে ইয়ুথ সেন্টার ক্লাব ৩৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আমিনুল ৩৪ ও সামাদ ২২ রান সংগ্রহ করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে অর্ক, কামিল ও সুহাদুল ২টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সুহাদুল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হকি কমিটির সম্পাদক মো. সুনু মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.