Sylhet Today 24 PRINT

নিদাহাস ট্রফির জন্য ১৬ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

শ্রীলঙ্কার মাটিতে আসন্ন নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ সিরিজের দলে থাকা নতুনদের মধ্যে নাজমুল অপু, আবু জায়েদ রাহি আর আরিফুল হক জায়গা ধরে রেখেছেন।

আঙুলের চোট কাটিয়ে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলে ফিরলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।

সাকিব বাদেও দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। সবশেষ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান, মেহেদী হাসান ও আফিফ হোসেন।

আসন্ন নিদাহাস ট্রফিটি শুরু হচ্ছে আগামী ৬ মার্চ থেকে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রাহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.