Sylhet Today 24 PRINT

মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০৫ রানে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০৫ রানে ইলেভেন ব্রাদার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে। বৃষ্টির জন্য মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরী হওয়ায় ওভার কার্টেল করে ২৫ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নবাব ৬৯ ও নূর ৩৬ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাবের পক্ষে জয় ২ উইকেট লাভ করেন।

জবাবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে মিছবাহ ২ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নবাব। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।

সিলেট জেলা স্টেডিয়াম মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুখোমুখি হবে অনির্বাণ ক্রীড়া চক্র ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.