Sylhet Today 24 PRINT

অনির্বাণ ক্রীড়া চক্র ১০৬ রানে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ অনির্বাণ ক্রীড়া চক্র ১০৬ রানে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র টসে জিতে অনির্বাণ ক্রীড়া চক্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

অনির্বাণ ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মঈনুল ৭৩, তরিকুল ৫৬ ও রুমান ৪৫ রান সংগ্রহ করেন। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এর পক্ষে রুমেল ৩ উইকেট লাভ করেন।

জবাবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ৪৬.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান ৪০ ও বক্কর ৩৬ রান সংগ্রহ করেন। অনির্বাণ ক্রীড়া চক্র এর পক্ষে মঈনুল ও সাইমন ৩টি করে উইকেট ও সাদিক ও রাজিব ২টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত অনির্বাণ ক্রীড়া চক্র এর খেলোয়াড় মঈনুল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সাবেক ক্রিকেটার আহমদ জুলকারনাইন।

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে ইয়ুথ সেন্টার ক্লাব ও হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.