Sylhet Today 24 PRINT

হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ২ উইকেটে ইয়ুথ সেন্টারকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) সকালে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ইয়ুথ সেন্টার ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

ইয়ুথ সেন্টার ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাদিদ ৪৪, রিয়াদ ২৭ ও বকুল ২৪ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে জাকারিয়া ৪ ও আবিদ ৩ উইকেট লাভ করে।

জবাবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সমীর ৫৩ ও রনি ২৭ রান সংগ্রহ করেন। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে আমিনুল ৩ ও বকুল ২ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় জাকারিয়া। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিবির সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান।

সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার (২ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে এ্যাপোল-১১ ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.