Sylhet Today 24 PRINT

রাজশাহীর প্রধান কোচ ভেট্টোরি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০২ মার্চ, ২০১৮

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিপিএলের ফ্রেঞ্চাইজি রাজশাহী কিংস। দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই খবর নিশ্চিত করা হয়েছে।

বিপিএলের সর্বশেষ মৌসুমে কিংসদের দায়িত্বে ছিলেন সারোয়ার ইমরান। তবে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। সাত দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করেছিল আসর। আগামী আসরের জন্য তাই বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করল রাজশাহীর ফ্রেঞ্চাইজি।

কিংবদন্তী বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি বছর জুড়ে ঘুরে ঘুরে ফ্রেঞ্চাইজি লিগে কোচিং করে বেড়ান। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স অব বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে কাজ করছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তার কোচিংয়ে খেলে ব্রিসবেন হিট। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ভেট্টোরি মিডলসেক্সের প্রধান কোচ।

বিপিএলের পরের আসরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে আইপিএলের একাদশতম আসরে বেঙ্গালুরুকে কোচিং করাবেন সাবেক এই স্পিনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.