Sylhet Today 24 PRINT

সাকিবের জায়গায় লিটন, মাহমুদউল্লাহ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৮

হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফিতেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন লিটন দাশ।

নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরআগে দেশে শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদ নেতৃত্ব দিয়েছিলেন। টি-টোয়েন্টির ওই সিরিজে বাংলাদেশ ২-০তে পরাজিত হয়।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের চোটে পড়েছিলেন সাকিব। কনিষ্ঠা আঙুল ফেটে গিয়ে সেলাইও করতে হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারেননি তিনি।

এদিকে, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’ মাঠে গড়াবে ৬ মার্চ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে অপর দলটি ভারত।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রাহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.