Sylhet Today 24 PRINT

ইলেভেন ব্রাদার্স ক্লাব ৪ উইকেটে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইলেভেন ব্রাদার্স ক্লাব ৪ উইকেটে ইয়ুথ সেন্টার ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

রোববার (৪ মার্চ) সকালে ইলেভেন ব্রাদার্স ক্লাব টসে জিতে ইয়ুথ সেন্টার ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

ইয়ুথ সেন্টার ক্লাব ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুবেল ৪২ ও নাহী ৩৯ রান সংগ্রহ করেন। ইলেভেন ব্রাদার্স ক্লাবের পক্ষে উজ্জল ৫ ও অভি ৩ উইকেট লাভ করেন।

জবাবে ইলেভেন ব্রাদার্স ক্লাব ৪৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাহিদ ৪৩ ও ফাহাদ ৪২ রান সংগ্রহ করেন। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে সামাদ ৪ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স ক্লাবের খেলোয়াড় উজ্জল। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার (৫ মার্চ) সকালে মুখোমুখি হবে এ্যাপোল-১১ ক্লাব ও বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.