Sylhet Today 24 PRINT

মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫৬ রানে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫৬ রানে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বুধবার (৭ মার্চ) সকালে ওয়ান্ডারার্স ক্লাব টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্ক ৫৮, নবাব ৪৫ ও পলাশ ৪৩ রান সংগ্রহ করেন। ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে রায়হান ৩ ও নাচন ২ উইকেট লাভ করেন।

জবাবে ওয়ান্ডারার্স ক্লাব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান ৮১ ও এমদাদ ৩১ রান সংগ্রহ করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে আবির ৪ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নবাব।

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.