Sylhet Today 24 PRINT

বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ১৫৫ রানে জয়ী

মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ১৫৫ রানে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে।

দলের পক্ষে অয়ন ১০৮, রিজভী ৭৫, নাবিল ৫০ ও তাজিন ৪৬ রান সংগ্রহ করেন। হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে বদরুল ৩ উইকেট লাভ করেন।

জবাবে হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৪.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ৪৭ ও আবিদ ২৮ রান সংগ্রহ করেন। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এর পক্ষে রুমেল ৫ ও নাহিদ ২ উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এর খেলোয়াড় অয়ন। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রকিব।

সিলেট জেলা স্টেডিয়াম শুক্রবার (৯ মার্চ) সকাল ৯টায় মুখোমুখি হবে অনির্বাণ ক্রীড়া চক্র ও ইয়ুথ সেন্টার ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.