Sylhet Today 24 PRINT

বড়লেখায় ক্রিকেট লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় ফাহাদ-ফুয়াদ কাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৯ মার্চ) সকালে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুনিয়র ক্রিকেট ক্লাবকে হারিয়ে গ্রামতলা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিকেলে টুর্নামেন্টর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বড়লেখা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এর সভাপতি ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেল, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কপিল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, এপিপি গোপাল দত্ত, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, রেজাউল ইসলাম মিন্টু, জুনিয়র ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, কোয়াবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা প্রমুখ।

সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.